এনডিটিভির প্রতিবেদন /দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ: এখনো সবুজসংকেত দেয়নি ভারত
এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে ঢাকার মনোনীত ব্যক্তির নিয়োগে এখনো সবুজসংকেত দেয়নি ভারত। সাম্প্রতিক সময়ে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে চলা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি নতুন করে তৈরি হওয়া আরেকটি জটিলতা।